28/08/2026 : 10:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

পঞ্চায়েত প্রধানকে কাজ করতে দিচ্ছে না শাসকদলের দুষ্কৃতীরা

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৬ জুলাই ২০২১:


জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৬ জুলাই ২০২১:


পঞ্চায়েতের কাজ কর্ম একশ্রেণীর শাসকদলের দুষ্কৃতী ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকিয়ে বন্ধ করার চেষ্টা করছে এই অভিযোগ তুলে সোমবার মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান কিছু তৃণমূল কর্মী কান্দি মহকুমা শাসকের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন রাখেন যদিও উপস্থিত তৃণমূল দলের প্রধান উপপ্রধান সদস্য এবং নেতারা বিষয়টি নিয়ে নির্দিষ্ট কারো নামে কোন অভিযোগ করেননি।

অপরদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার সকলের কাছে অভিযোগ শুনে কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র পুরো বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অপরদিকে ভরতপুর বিধানসভা এলাকায় তৃণমূলের প্রধান মেম্বার যেভাবে শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে উন্নয়ন নিয়ে অভিযোগের আঙুল তুলেছেন তাতে এলাকায় যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না অপরদিকে খড়গপুর বিধানসভা এলাকায় দিনের পর দিন তৃণমূলের গোষ্ঠী কোন্দল যে মাত্রাছাড়া চেয়ে ওই বিষয়েও চিন্তিত এলাকার রাজনৈতিক মহলের নেতৃত্বরা।

Related posts

পানীয় জলের দাবীতে ভোট বয়কটের ডাক

E Zero Point

মেমারিতে পুকুরের জলে বিষ, মৃত মাছের দুর্গন্ধে এলাকাবাসী নাজেহাল

E Zero Point

করোনা টিকা নিতে এসে ফিরে গেলেন পাহাড়হাটী ব্লক প্রাথমিক হাসপাতাল থেকে

E Zero Point

মতামত দিন