13/07/2026 : 6:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কে বুড়ো আঙুল দেখিয়ে শাসকদলের বাইক মিছিল

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, বর্ধমান, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নাম্বার ব্লকের বেলকাশ অঞ্চলে বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। যদিও এই বাইক মিছিলের বাইকে আরোহীদের প্রায় কারো মাথায় হেলমেট ছিল না।

এমনকি এই মিছিলে বিধায়ক নিশীথ কুমার মালিকের মাথায় কোনো হেলমেট ছিল না। মুখ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে শাসকদলের পক্ষ থেকে হেলমেটবিহীন এই মিছিল করায় সাধারণ মানুষের মনে উঠছে প্রশ্ন।

Related posts

দার্জিলিং-এর উন্নয়নে আরও যত্নবান হওয়া উচিতঃ রাজ্যপাল

E Zero Point

দুয়ারের সরকার ক্যাম্প কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা

E Zero Point

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির পায়ে কি বেড়ি পড়বে?

E Zero Point

মতামত দিন