15/09/2026 : 3:32 PM
দুর্গাপুজো সংবাদ

পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুজো কমিটির পাশে পল্লীমঙ্গল সমিতি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  বর্ধমান, ১ অক্টোবর, ২০২০:


সম্প্রতি বর্ধমান দুর্গাপুজো সমন্বয় কমিটির পক্ষ থেকে দুর্গাপুজো নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো বর্ধমান লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিল বর্ধমানের প্রায় ২০০ টি পুজো কমিটি এদিন তাদের হাতে পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি পক্ষ থেকে প্রত্যেকটি পুজো কমিটিকে ২০০০ টাকার গিফট কুপন তুলে দেয়া হলো ।

যার বিনিময়ে ২০০০টাকা অবধি বিনামূল্যে মাস্ক ও স্যানেটাইজার নিতে পারবে পুজো কমিটি গুলি, এর থেকে বেশী পরিমাণ মূল্যের মাস্ক স্যানেটাইজার কিনলে ৪০% অফ থাকবে মোট মূল্যের উপর, অনেক ছোট বড় পুজো কমিটি গুলির পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ পল্লিমঙ্গলের, এর জন্য সমিতির নিজস্ব তহবিল থেকে খরচ হবে প্রায় ৪লক্ষ টাকা , সঠিক মূল্যে ও সঠিক কোয়ালিটির মাস্ক ও স্যানেটাইজার যাতে পুজো কমিটিরগুলি পেতে পারে তার জন্য উদ্যোগ নিচ্ছে পল্লিমঙ্গল।

Related posts

পুজোয় দুঃস্থ মানুষের পাশে আলোকবর্তিকা

মার্কিনমুলুকে পুজোর গান

ছাতিনাকান্দি সার্বজনীন দুর্গাপুজো আরম্বর হীন

মতামত দিন