26/08/2026 : 7:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পুজোয় দুঃস্থ মানুষের পাশে আলোকবর্তিকা

করোনা মহামারী পরিস্থিতিতে এবার পুজো একটু অন্যরকম। অনেকেরই সাধ্যে কুলাচ্ছে না এবছর পুজোয় নতুন জামাকাপড় কেনার। আর সেই ভাবনাকে মাথায় রেখেই পুজোর সপ্তমীর দিন পূর্বস্থলী ১ ব্লকের দক্ষিণ শ্রীরামপুরের আলোকবর্তিকা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। পাশাপাশি এদিন সামনে শীত আসছে তাই তাদেরকে শীতবস্ত্র প্রদান করেন তাঁরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, নাদন ঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যা বৃন্দ।

Related posts

মেমারি পঞ্চায়েত সমিতি প্রাঙ্গনে সুভাষ উৎসব

E Zero Point

মানুষকে যাত্রা মুখী করতে অভিনব উদ্যোগ

E Zero Point

ভাতার বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা

E Zero Point

মতামত দিন