07/09/2026 : 2:43 AM
দুর্গাপুজো সংবাদ

দুর্গাপুজোর সময় রাত দশটার পর মাইক বাজানো যাবে না কালনাতে

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৭ অক্টোবর, ২০২০:


কালনা মহকুমা শাসকের দফতরে কালনার সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এদিন মঙ্গলবার। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি, কালনার পৌর প্রশাসক দেবপ্রসাদ বাগ, কালনা এসডিপিও শান্তনু চৌধুরী, কালনা থানার ওসি সহ বিভিন্ন আধিকারিক গন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা মতো দুর্গাপুজোর বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু নিয়মও মেনে চলতে হবে পুজো উদ্যোক্তাদের। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে কালনার মহকুমা শাসক সুমন সৌরভ মোহান্তি জানান রাত দশটার পর মাইক বাজানো যাবে না, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও নানা নিষেধাজ্ঞা রয়েছে, দুর্গাপুজোর শোভাযাত্রা করা যাবে না, পটকা ফাটানোর ক্ষেত্রে নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Related posts

দুর্গা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন মালদায়

দুর্গাপুজো উপলক্ষ্যে বস্ত্রবিতরণ বর্ধমানে

কান্দি ব্রতচারী সংঘের উদ্যোগে পুজোর জন্য বস্ত্র বিতরণ

মতামত দিন