30/08/2026 : 12:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

মহিলা ঋণ মুক্তি কমিটির ডেপুটেশন পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৭ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া এলাকায় আশা ইন্টারন্যাশনাল, গ্রামীণ শক্তি ও আরোহন নামে তিনটি মাইক্রোফিন্যান্স কোম্পানির কাছে এদিন বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিলেন পূর্বস্থলী ২ নম্বর ব্লক মহিলা ঋণ মুক্তি কমিটি। এ দিন তাঁদের দাবিগুলি ছিল এই সমস্ত মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলি থেকে লকডাউনের পূর্বে তারা ঋণ নিয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের কাজ নেই, বহুবার এই মাইক্রোফিনান্স কোম্পানি গুলির এজেন্টদের বলা সত্ত্বেও তাঁরা বাড়িতে এসে রাত পর্যন্ত বসে থাকছেন। পাশাপাশি মহিলাদের অসম্মানজনক কথাও বলেছেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন অনেকে, কাজ না থাকার কারণে এই মুহূর্তে ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। অবিলম্বে তাদেরকে দু বছর সময় দেওয়া হোক। সেই সময় অতিরিক্ত সুদ নেওয়া যাবে না, এই দাবি নিয়ে এ দিন তাঁরা বিক্ষোভ করে ওই তিনটি মাইক্রোফিন্যান্স কোম্পানিতে ডেপুটেশন দেন তারা।

Related posts

স্রোতের মধ্যে আটকে পরে পরিবারের তিন জন, উদ্ধার করলো মেমারি পুলিশ

E Zero Point

৯৯ বছরের প্রাক্তন জওয়ান করোনা যুদ্ধ জয় করে ডায়মন্ড হারবার ফিরলেন

E Zero Point

বর্ধমানে বিদ্যাসাগরের ২০০তম জন্মদিনে আবক্ষ মূর্তি স্থাপন

E Zero Point

মতামত দিন