16/07/2026 : 10:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

“নিজের বুথ নিজে জেতান” পূর্বস্থলীতে বার্তা দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৭ অক্টোবর, ২০২০:


আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন, আর এই মুহূর্তে কর্মীদের মনোবল বাড়াতে পূর্বস্থলীর এক নম্বর ব্লকের নজরুল মঞ্চ থেকে কর্মী সম্মেলনে, কর্মীদের নয়া দাওয়াই দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ২০২১ বিধানসভা নির্বাচনে “নিজের বুথ নিজে জেতান” এই বার্তা নিয়েই এ দিন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল পূর্বস্থলী এক নম্বর ব্লকে। মন্ত্রী স্বপন দেবনাথ জানান ২৬৮ নম্বর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ২৬৪ বুথ রয়েছে, প্রত্যেক বুথের কার্য কর্তাদের নয়া নির্দেশ দেওয়া হয়েছে, বাড়িতে বসে নয়, পৌছাতে হবে মানুষের ঘরে ঘরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরতে হবে মানুষের সামনে। কার কী অসুবিধা হচ্ছে তা জানতে হবে। খাদ্যসাথী, সবুজসাথী, বার্ধক্যভাতা, সমব্যথী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের সুবিধা তাঁরা পেয়েছেন কিনা! কারা সুবিধা পাননি! তারও তালিকা তৈরি করতে হবে, পাশাপাশি যে সমস্ত গরিব মানুষের মাথায় ছাদের আচ্ছাদন নেই, তাদেরও স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে। কর্মী সম্মেলন থেকে এই সমস্ত বার্তা দেওয়া হয় কর্মীদের উদ্দেশ্যে। পাশাপাশি সামনের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিকে আটকাতে, দলিতদের প্রতি আক্রমণ, কৃষি আইন প্রনয়ন, বিভাজনের রাজনীতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে তারা ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে তৃণমূল মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ।

Related posts

হাউস ফর অল প্রকল্পের আলোচনা সভা

E Zero Point

রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

স্বামীর অবৈধ সম্পর্কঃ প্রতিবাদী স্ত্রীকে গলাটিপে খুন

E Zero Point

মতামত দিন