30/08/2026 : 9:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

শ্রীরামপুর পঞ্চায়েত এলাকা জুড়ে তপশিলি সংলাপের প্রচার

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১০ অক্টোবর, ২০২০:


পশ্চিমবঙ্গ সরকারের তফসিলি সংলাপের প্রচার অভিযান শুরু চলছে জোর কদমে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকা জুড়ে শনিবার। এদিন এই তপশিলি সংলাপ প্রচারে উপস্থিত ছিলেন ব্লকের এসটি, এসসি তপশিলি সেলের সভাপতি অলক বিশ্বাস, কালনা ১ ব্লকের এসটি, এসসি সেলের সভাপতি সঞ্জিত সেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ব্লক সভাপতি নবকুমার কর, ব্লক যুব সভাপতি আলিম মল্লিক সহ আরও অনেকে।

এদিন নেতারা মানুষের বাড়ি বাড়ি যান তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। এর পাশাপাশি দিদিকে বলো ফোন নাম্বার লেখা কার্ড মানুষের হাতে তুলে দেন তাদের অভাব-অভিযোগের কথা জানাতে। বিজেপি যেভাবে তপশিলি অন্তর্ভুক্ত জাতিদের তোষণ করছে সেই নিয়েও নেতারা তপশিলি অন্তর্ভুক্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝালেন।

 

Related posts

টানা ৪৮ঘণ্টা লকডাউনে মেমারি শহরের খন্ড চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়

E Zero Point

কাটোয়ায় তৃণমূলের শহীদ দিবসের প্রাক প্রস্তুতি ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

প্রয়াত বিচারকের স্মরণসভা

E Zero Point

মতামত দিন