08/09/2026 : 6:51 PM
দুর্গাপুজো সংবাদ

কান্দি ব্রতচারী সংঘের উদ্যোগে পুজোর জন্য বস্ত্র বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১১ অক্টোবর, ২০২০:


রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি ক্যানেলপাড়ে কান্দি ব্রতচারী সংঘের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ দলুই ও পৌরসভা ১১নং ওয়ার্ডে কো অডিনেটর সুব্রত চক্রবর্তী এবং কান্দি ব্রতচারী সংঘের সচিব খন্দকার আইনাল হোসেন । গত ৮ই অক্টোবর থেকে ১১ই অক্টোবর পর্যন্ত কান্দি বিধানসভা বিভিন্ন জায়গায় কান্দি ব্রতচারী সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয় । মোট ৫০৯জনকে এই বস্ত্র বিতরণ পালন করে কান্দি ব্রতচারী সংঘের সদস্যরা।

 

Related posts

দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধঃ কলাকুশলিরা একটি মৌন মিছিলে দুর্গাপুরে

ezeropoint +91 7797331771

মাস্ক পরিয়ে কুমারী পুজো

ezeropoint +91 7797331771

দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন