07/09/2026 : 2:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌরসভা পক্ষ থেকে ষ্টেশনবাজার স্যানিটাইজড করা হল

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ অক্টোবর ২০২০:


গত ১০ অক্টোবর ভোরে মেমারির বিশিষ্ট চিকিৎসক ডা. উত্তম বিষয়ী, করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হসপিটালে প্রয়াত হয়েছেন। মেমারি ষ্টেশনবাজার স্থিত তার ক্লিনিকে তিনি করোনাকালেও মানুষের চিকিৎসা করে গেছেন। রুগী দেখাকালীন ডাক্তার উত্তম বিষয়ী করোনার সময়, বারে বারে মেমারির মানুষকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করতেন।

মেমারি পৌরসভার পক্ষ থেকে আজ মেমারি ষ্টেশনবাজার স্থিত ডা. উত্তম বিষয়ীর ক্লিনিক চত্বর ও ষ্টেশনবাজার এলাকা স্যানিটাইজেশন করা হল।

Related posts

আকাশছোঁয়া আলু ও সবজির দাম দুশ্চিন্তায় সাধারণ মানুষ

মেমারিতে মহিলা পরিচালিত রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

তিন দিনব্যাপী স্বর্গীয় রাম চন্দ্র ঘোষ স্মৃতি ফুটবল ট্রফি

ezeropoint +91 7797331771

মতামত দিন