07/06/2026 : 4:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১৫ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ডাক্তার পাড়ায় একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এই খেলাটি পরিচালনা করে মঙ্গলকোটের আমরা কজন। ১৬ টি দল অংশগ্রহণ করেছিল খেলায়। শুধু মঙ্গলকোট নয় মঙ্গলকোটের পাশাপাশি ভাতার ব্লক, আউসগ্রাম ব্লক ও মন্তেশ্বর ব্লক থেকেও এসেছিলেন খেলায় অংশগ্রহণ করতে।

খেলায় ফাইনালে জয়ী ও বিজয়ী টিম কে আত্মিক পুরস্কারসহ ট্রফি দেওয়া হয়। খেলায় ফাইনালে উঠে ভাতারের পাটনা একাদশ ও মঙ্গলকোটের নোয়াপাড়া একাদশ। ফাইনালে জয়লাভ করে নোয়াপাড়া। তারা পাটনা কে ১৭ পয়েন্টে ও তিন কোটে পরাজিত করে।

খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন মঙ্গলকোটের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ। ক্লাবের সদস্য শেখ রফিকুল জানান,আমাদের এই খেলার জন্য আর্থিক ভাবে সাহায্য করেছে আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার ও পঞ্চায়েত সদস্য লালটু শেখ।

Related posts

কান্দিতে গাঞ্জা ভর্তি ট্রাক আটক

E Zero Point

ভাতারে একই দিনে দুজায়গায় দুঃসাহসী চুরি, একটি খোদ পুলিশের বাড়িতে

E Zero Point

পথে নেমে কালনা জুড়ে প্রতিবাদ

E Zero Point

মতামত দিন