01/03/2026 : 3:13 PM
আমার বাংলাকলকাতা

পুজোর আনন্দে বিশেষ ক্ষমতা সম্পন্নদের সামিল করল প্রেস ক্লাব

জিরো পয়েন্ট নিউজ – রাজকুমার দাস, কলকাতা, ১৬ অক্টোবর, ২০২০:


শুক্রবার প্রেস ক্লাব, কলকাতা-র উদ্যোগে এক’শ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষকে আসন্ন দূর্গা পুজো উপলক্ষে পোষাক বিতরণ করা হল। এই পোষাক বিতরণে সহযোগিতা করে স্মরণম ফাউন্ডেশন ।

এছাড়া সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য বিতরণ করা হল , ডাল, ভোজ্য তেল, চিনি, চিঁড়ে, হলুদ, নুন, বিস্কুট। সেই সঙ্গে করোনা রোধে দেওয়া হল মাস্ক, বিছানার চাদর, শাড়ি, গেঞ্জি, সাবান, নারকেল তেল, চা, ইত্যাদি ।

উপস্থিত ছিলেন আলম বাজার রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী শারদাত্মানন্দ। রামকৃষ্ণ মঠের সদস্য সুশান্ত রায়। স্মরণম ফাউন্ডেশনের চেয়ারম্যান অজিত ভার্মা । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর । ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক ।

Related posts

করোনা সচেতনতায় মাইক প্রচার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের

E Zero Point

পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার চেষ্টা মন্তেশ্বরে 

E Zero Point

কৃষক খেতমজুর পরিবারের পড়ুয়াদের ভবিষ্যৎ-নির্মান সংগ্রামের সাথী জয় কিষান আন্দোলন

E Zero Point

মতামত দিন