28/05/2026 : 8:40 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে কার্জন গেট চত্বরে চৈত্র সেলে করোনা সচেতনতা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৪ এপ্রিল ২০২১:


করোনা মাঝে মাঝেই হাজির হচ্ছে কার্জন গেট চত্বরে চৈত্র সেলে টার্গেট ফিলাপে , যমরাজ আর চিত্রগুপ্ত খাতা খুলে বসছে কাকে নেবে আর কাকে বাদ দেবে তার হিসাবে ; না গল্প নয় !

বাস্তবে বর্ধমান কার্জন গেট চত্বরে পথ নাটিকা কোভিড সচেতনতায় , নাটকের নাম “ঝুলছি” , টিকা উৎসবের প্রচারে পথ নাটিকা আর তার ই চরিত্র সেজেছে করোনা যমরাজ কিংবা চিত্রগুপ্ত , মানুষ কে সচেতন করতে চলছে পর পর শো !

পল্লিমঙ্গল সমিতির এ হেন উদ্যোগে বেশ অভিনবত্ব , পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখছেন কিন্তু সচেতন কতটা হচ্ছে সেটাই বিষয় ! তবে পল্লিমঙ্গল মাস্ক স্যানেটাইজার এর সাথে সাথে টিকা নেওয়ার জন্যও আহ্বান জানাচ্ছেন সকলকে এই নাটকের মাধ্যমে।

Related posts

গুসকরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ

E Zero Point

বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর সেতু জলের তলায়

E Zero Point

ধর্ষকের শাস্তির অপেক্ষায় মেমারির নির্ভয়া

E Zero Point

মতামত দিন