30/08/2026 : 6:21 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার মালদায়

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৩০ অক্টোবর, ২০২০:


৩৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতের আবেদনে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম ইসমাইল শেখ (৩০)। উল্লেখ্য, তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের গৌড়কন্যা বাস স্ট্যান্ড এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাসে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় ৩৮৫ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

Related posts

মেমারিতে মা সরস্বতীতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

E Zero Point

বিদ্যাসাগরের জন্মদিন উদ্‌যাপন মেমারিতে

E Zero Point

চলন্ত ভলবো বাস থেকে গরু ছিটকে পড়ল মেমারির রাস্তায়

E Zero Point

মতামত দিন