29/08/2026 : 8:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন ভাতারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৬ অক্টোবর, ২০২০:


ভাতারের প্রাক্তন বিধায়ক ভোলানাথ সেন তিনি ভাতারের বিভিন্ন জায়গায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় তৈরি করেছিলেন। বাম জমানায় সেগুলি একরকম বন্ধ হয়ে গেছিল। এরপর শাসক দল তৃণমূলের জামানায় কোন দলীয় কার্যালয় নতুন করে করতে পারিনি জাতীয় কংগ্রেস। আজ প্রথম ভাতারের বামশোর গ্রামে জাতীয় কংগ্রেসের একটি দলীয় কার্যালয় উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার জাতীয় কংগ্রেসের সভাপতি প্রবীর গাঙ্গুলী।

জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলী জানান এই বামশোর গ্রামে দলীয় কার্যালয় থেকে ২০২১ সালের বিধানসভার প্রচার চালাবে গোটা ভাতারে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি প্রবীর গাঙ্গুলী ,ভাতার ব্লক সভাপতি তপন সামন্ত ও পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সভাপতি নাজির হোসেন। ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলী।

Related posts

করোনাকালে লক্ষীলাভের আশায় কালনাবাসী

E Zero Point

চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ পাহারহাটিতে

E Zero Point

ভ্রাম্যমাণ গ্রন্থাগার জামালপুরে

E Zero Point

মতামত দিন