29/08/2026 : 5:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত ভাতারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৬ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বলগোনাই বর্ধমান কাটোয়া রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল ভাতারের পোশলার দুই যুবক। সেই সময় বর্ধমান থেকে কাটোয়া দিকে একটি লরি যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার পাশে থাকা দুই যুবককে সজোরে ধাক্কা মারে,গুরুতর আহত হয় ওই দুই যুবক। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় ভাতার হসপিটালে ।পড়ে একজনের অবস্থার অবনতি ঘটলে তাকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ।ঘাতক লরি ও মোটরসাইকেল আটক করে নিয়ে গেছে ভাতার থানার পুলিশ। এই ঘটনার জেরে বর্ধমান কাটোয়া রোড কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ।পড়ে ভাতার থানার পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Related posts

ভাতারের আলিনগরে পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ

E Zero Point

বর্ধমানে আজ উন্মোচন হবে মহানায়ক উত্তমকুমারের মূর্তি

E Zero Point

কালনা শহরে প্রতি রবিবার বিনামূল্যে সবজিবাজার

E Zero Point

মতামত দিন