07/09/2026 : 4:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের আলিনগরে পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৮ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার আলিনগরে একটি ডাম্পার ছোট হাতি কে বাঁচাতে গিয়ে সামনে থাকা একটি ডাম্পারের পিছনের সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় পিছনের ডাম্পারের খালাসী আহত হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি একই ডাম্পার পাথর বোঝাই করে নতুনহাট থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ।সেই সময় হঠাৎ করে একটি ছোট হাতি সামনের দিকে চলে আসে। সেই ছোট হাতি টিকে বাঁচাতে গিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। এরপর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে আসে। যান চলাচল স্বাভাবিক করে। একটি ক্রেন এসে গাড়িটিকে সরিয়ে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করে। গাড়িটিকে আটক করেছে ভাতার থানার পুলিশ।

Related posts

মালিকরা বন্ধ করলেন পূর্বস্থলীর তাঁত কারখানাগুলো, বিপাকে তাঁতশ্রমিকরা

পূর্বস্থলী-১ বিডিওকে তাঁত শ্রমিকদের স্মারকলিপি

মেমারি পৌরসভা পক্ষ থেকে ষ্টেশনবাজার স্যানিটাইজড করা হল

মতামত দিন