30/08/2026 : 8:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  বর্ধমান, ১৬ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ ও পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে হেল্প সংস্থার সহযোগিতায় বর্ধমানের পোলেমপুর সংলগ্ন সড়কে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির করা হল, ট্রাকচালক, বাইক চালকদের সচেতন করার পাশাপাশি প্রত্যেককে মাস্ক ও স্যানেটাইজার প্রদান করা হয়, জাতিয় সড়ক সহ নানা রাস্তায় পুজোর সময়ে নো এন্ট্রি সম্পর্কে সচেতনত করা হয়।

এদিন, উপস্থিত ছিলেন ডি.এস.পি (ট্রাফিক) আব্দুল কায়েম, ও.সি. রায়না এবং ও.সি খন্ডঘোষ সহ অন্যন্যরা।

পল্লিমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার জানান ‘এদিন ট্রাফিক সচেতনতা বিষয়ক ও কোভিড সচেতনতা মূলক প্রচার লিফলেট ও স্টিকার বিলিও করা হয় এদিন” হেল্পের তরফে প্রত্যেকের জন্য ১টি করে চারাগাছ তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে , হেল্পের তরফে সভাপতি সাগর বাবু জানান প্রাক পুজোয় তারাও ট্রাফিক সচেতনতায় কাজ চালাবেন।

Related posts

হাসপাতালে সান্তারূপী সান্তা

E Zero Point

বর্ধমানে শুরু হলো নেহেরু যুব কেন্দ্রের আবাসিক প্রশিক্ষণ শিবির

E Zero Point

তৃণমূলের বিরুদ্ধে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ কালনায়

E Zero Point

মতামত দিন