30/08/2026 : 12:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিজেপি ও তৃণমূল সরকারের মানুষ মারার নীতির প্রতিবাদে রসুলপুরে বামেদের জনসভা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৮ অক্টোবর ২০২০:


রবিবার মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির ডাকে রসুল পুর বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত।জনসভায় মুল বক্তব্য রাখেন পার্টি জেলা কমিটির সদস্য ও প্রাক্তন সাংসদ সাইদুল হক। তিনি তাঁর ভাষণে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী পদক্ষেপ গুলি ব্যাখ্যা করেন এবং বিভেদ বিভাজনের রাজনীতির বিপদের দিক গুলি উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন শশধর মিস্ত্রী। সভায় সভাপতিত্ব করেন স্বপন সামন্ত। প্রায় চার শত মানুষ সন্ত্রাস কবলিত এই এলাকায় ভয় উপেক্ষা করে লাল ঝান্ডা নিয়ে হাজির হন।

উক্ত সভায় সাইদুল হক বলেন একদিকে মোদি সরকার জনবিরোধী কৃষি আইন লাগু দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে অপরদিকে এই রাজ্য সরকার একই পথ গ্রহণ করে কৃষি বাজারকে ফোড়ে মহাজনদের হাতে তুলে দিয়েছে। দুটি সরকার ধর্ম নিয়ে রাজনীতি করে বিভাজন বাড়াচ্ছে আর মেকী সংখ্যালঘু প্রীতির কথা বলে বিভ্রান্তি তৈরি করে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে মদতপুষ্ট করছে।তাই দুই সরকার কেই উৎখাত করতে হবে। মানুষের স্বার্থে বামপন্থীদের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।

Related posts

অষ্টমীর সন্ধ্যায় কোভিড প্যানডেমিক পরিস্থিতির সামাজিক যোদ্ধাদের সম্মান জ্ঞাপন

E Zero Point

অদ্ভুত কান্ড মেমারিতেঃ হাতে ব্যথা রোগীর প্রেসক্রিপশনে লেখা হাঁটুর এক্স-রে

E Zero Point

বর্তমানে প্রত্যেক যুবসমাজকে কর্মঠ হওয়া প্রয়োজনঃ অসহায় মানুষের পাশে মেমারির এসটিসি

E Zero Point

মতামত দিন