22/07/2026 : 10:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৫ অক্টোবর, ২০২০:


বিয়ের দিনই বিয়ে বন্ধ করল মঙ্গলকোট থানার পুলিশ প্রশাসন। ঘটনাটি মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামে।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের এক নাবালিকার বিয়ে ছিল আজ। প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর যায়। প্রশাসন শীঘ্রই নাবালিকার বিয়ে বন্ধ করে দিল আজ।

গোপন সূত্রে খবর পাই প্রশাসন যে শিমুলিয়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী বিয়ে দিয়ে দিচ্ছে মা বাবা। এরপর চাইল্ড লাইন, মঙ্গলকোট ব্লক প্রশাসন ও কৈচর ফাঁড়ির পুলিশের তৎপরতায় ওই নাবালিকার বিয়ে বন্ধ করা হয়।
চাইল্ড লাইনের আধিকারিক অরূপ সাহা জানান,আমরা গোপন সূত্রে খবর পাই যে এক নবম শ্রেণীর ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে আজ এসে সেই বিয়ে বন্ধ করলাম এবং ওই নাবালিকার বাবা একটি মুচলেকা দিয়েছে যে তার মেয়ের বিয়ে আঠারো বছর বয়স না হলে দেবে না।

Related posts

আবারো অনন্য নিদর্শন ! মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের

E Zero Point

খণ্ডঘোষে দুয়ারে সরকার

E Zero Point

করোনা বিধি ভঙ্গঃ মেমারিতে ৪৩ জন আটক

E Zero Point

মতামত দিন