30/08/2026 : 4:00 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনাকালে লক্ষীলাভের আশায় কালনাবাসী

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৮অক্টোবর, ২০২০:


ফল সবজির দোকানের ঠিক বিপরীত চিত্র কালনা চকবাজারের মৃৎশিল্পীদের দোকানে। অন্যান্য বারের তুলনায় কিছুটা হলেও লোকের সংখ্যা বেশি এ বছর লক্ষী ঠাকুর কেনায়। করোনা আবহে দামও চড়া ঠাকুরের এবার. দীর্ঘদিনের লক ডাউনের পর এখনও পর্যন্ত খোলেনি ট্রেন। ফলে কার্যত বাইরে থেকে গাড়ি করে ঠাকুর নিয়ে আসতে খরচা অনেকটাই বেড়ে যাচ্ছে। আর তার ফলেই ঠাকুরের দাম বাড়ছে জানাচ্ছেন চকবাজার এলাকায় ঠাকুর বিক্রি করতে আসা বিক্রেতারা। ক্রেতাদের দাবি করনা আবহে এবার সমস্ত কিছুই বন্ধ। অনেকেরই লকডাউনের জেরে কাজ চলে গেছে। আর সেই কারণে লক্ষী দেবির আরাধনা করে ফের ঘরে লক্ষী ফেরাতে চাইছেন অনেকেই। আর সেই কারণেই লক্ষীপুজোর জন্য ঠাকুর কেনায় উৎসাহী ক্রেতারা। ভগবানের কাছে একটাই প্রার্থনা সমস্ত কিছু ঠিক করে আগের মতো ব্যবসায় লক্ষী লাভ করান এবার দেবী।

Related posts

মোদী-শাহ বাংলার মানুষকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখেন; শাহ চান বাংলা দিল্লির শাসনাধীন হোক : অভিষেক ব্যানার্জী

ezeropoint

জামালপুরের বিভিন্ন জায়গায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন

E Zero Point

মেমারিতে করোনা যোদ্ধাদের টিকাকরণ আগামীকাল থেকে

E Zero Point

মতামত দিন