30/05/2026 : 11:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৮ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের হালিমপুর গ্রামক সেবা সমিতির উদ্যোগে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বড়াগর গ্রামে। 16 টি দল অংশগ্রহণ করেছিল খেলায়। শুধু মঙ্গলকোট নয় মঙ্গলকোটের পাশাপাশি ভাতার ব্লক, আউসগ্রাম ব্লক থেকেও এসেছিলেন খেলায় অংশগ্রহণ করতে।

খেলায় ফাইনালে জয়ী ও বিজয়ী টিম কে আর্থিক পুরস্কারসহ ট্রফি দেওয়া হয়।

খেলায় ফাইনালে উঠে ভাতারের পাটনা একাদশ ও মঙ্গলকোটের মনোহারপুর একাদশ।
ফাইনালে জয়লাভ করে মনোহরপুর একাদশ। মনোহারপুর একাদশ পাটনা একাদশ কে 22/19 পয়েন্টে পরাজয় করে।

খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার,মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ রেজাউল হক,ঝিলু গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ স্বাধীন, বিশিষ্ট সমাজসেবী মোঃ শরিফ মিয়া সুনীল মণ্ডল, ।

ক্লাবের সদস্য শেখ হায়দার জানান, কাবাডি খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ।যাতে করে এই খেলার আবার চালু হয়, খেলোয়াড়দের কে উৎসাহ করতে আমাদের এই টুর্নামেন্ট।

Related posts

২দিনের ইডি হেফাজতে প্রাক্তণ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ঃ এবার কার পালা?

E Zero Point

বাৎসরিক গ্রাম্য দেব দেবীর পুজো পাল্লারোডে

E Zero Point

অসহায় মানুষের পাশে ভলি লাভারস টিম ও রেড ভলেন্টিয়ার্স

E Zero Point

মতামত দিন