15/07/2026 : 3:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

২০০ বছরের লক্ষী পুজো মেমারির লাহা বাড়ীতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২৮ অক্টোবর, ২০২০:


বিগত ২০০ বছর ধরে দুই সখী জয়া ও বিজয়াকে নিয়ে পূজিত হন মা লক্ষী মেমারি শহরের লাহাবাড়ীতে। প্রাচীন দুর্গাপুজোর পর ঐতিহ্যশালী এই লক্ষী পুজোকে নিয়ে লাহা পরিবার তথা আশেপাশের মানুষদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়।

পারিবারিক সূত্রে মানস লাহা জানান যে, পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের দত্তপাড়ার স্বর্গীয় মাখনলাল লাহার স্বপ্নে দেবী মা দুর্গার আদেশে সাবেকিমতে একচালার দুর্গাপুজো করেন প্রায় ২০০ বছর ধরে এবং তখন থেকেই লক্ষীপুজোও তিনি করে আসছেন। পরিবারের সেই পরম্পরা বর্তমান প্রজন্ম ধরে রেখেছেন।

আরও পড়ুন-সোঁদা মাটি ও শিউলি ফুলের গন্ধে, লাহাবাড়ীর ঠাকুর দালান উমার প্রতীক্ষায়

করোনার আবহে জাঁকজমক কমহলেও ভক্তি নিষ্ঠার সাথে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এবারের লক্ষী পুজো করা হবে বলে জানা যায়।

Related posts

প্রতিবন্ধী ভোটারদের পাশে, মেমারি ১ ব্লক প্রশাসন

E Zero Point

শতাধিক শিশুদের মুখে হাসি

E Zero Point

‘শিক্ষারত্ন’ পুরস্কার পেতে চলেছেন বর্ধমানের প্রধান শিক্ষক

E Zero Point

মতামত দিন