02/03/2026 : 2:25 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমুর্শিদাবাদ

কান্দি থানা ঘেরাও বিজেপির

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৫ নভেম্বর, ২০২০:


মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় কান্দি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের নওয়াপাড়া গ্রামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাত, পা বাঁধা অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়, পরে পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করে, বুধবার সকালে এই ঘটনার প্রতিবাদে কান্দি থানা সামনে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল কান্দি শহর বিজেপি নেতৃত্বরা।
রাজ্য জুড়ে মহিলাদের কোন নিরাপত্তা নেই আর তার জেরেই রাজ্য জুড়ে এই খুন করা হচ্ছে মহিলাদের এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে কান্দি থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সহ সভানেত্রী মাফুজা খাতুন, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ, কান্দি শহর বিজেপি সভানেত্রী বিনীতা রায় সহ জেলা ও স্হানীয় বিজেপি নেতৃত্বরা।

Related posts

আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

E Zero Point

নদী ভাঙ্গনরোধের কাজ চলা অবস্থায় ভাঙ্গন

E Zero Point

পান্ডুয়া ব্লকেরও বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন

E Zero Point

মতামত দিন