26/08/2026 : 7:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

লায়ন্স শ্যামা সম্মান -২০২০ পান্ডুয়ায় : জিরো পয়েন্ট মিডিয়া পার্টনার

জিরো পয়েন্ট নিউজ – রুপাঞ্জন রায়, পান্ডুয়া, ১১ নভেম্বর, ২০২০:


পান্ডুয়ার ঐতিহ্যমন্ডিত শ্যামা পূজার পুজো কমিটিগুলোকে উৎসাহিত করার জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর লায়ন্স ক্লাব অব পান্ডুয়া র উদ্যোগে এ বছর ও লায়ন্স শ্যামা সম্মান ২০২০ অনুষ্ঠিত হতে চলেছে। পান্ডুয়া শ্যামাপূজা কেন্দ্রীয় কমিটির অন্তর্গত সকল পূজা মণ্ডপ গুলি এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত। প্রতিযোগিতার বিভাগ গুলি হল, সেরা মণ্ডপসজ্জা, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ-সচেতন পুজো ও সেরা সামাজিক বার্তা। বিচারক হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322C1 এর বিশিষ্ট লায়ন সদস্যগণ।

বিগত বছরগুলোর ন্যায় এ বছরও আমরা অর্থাৎ জিরো পয়েন্ট এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার। বর্তমান প্যানডেমিক পরিস্থিতির কথা বিবেচনা করে লায়ন শ্যামা সম্মান -২০২০ র সমস্ত অনুষ্ঠান সকাল ১০ টা থেকে দুপুর তিনটের মধ্যে শেষ করা হবে। প্রথম দিন অর্থাৎ ১৪ই নভেম্বর শনিবার বিচারকেরা মন্ডপ দর্শন করবেন। দ্বিতীয় দিন ১৫ ই নভেম্বর সকাল দশটায় ফলাফল ঘোষণা করা হবে।

Related posts

আকাশ পর্যবেক্ষন ও স্লাইড শো মেমারিতে

E Zero Point

গণপিটুনিতে মৃত রবিন পালের ঘটনার সিবিআই তদন্ত করা হোকঃ সাংসদ সৌমিত্র খাঁ

E Zero Point

পূর্ব বর্ধমানে ৬ বছরের শিশুকন‍্যাকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

E Zero Point

মতামত দিন