30/08/2026 : 8:31 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গণপিটুনিতে মৃত রবিন পালের ঘটনার সিবিআই তদন্ত করা হোকঃ সাংসদ সৌমিত্র খাঁ

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৮ সেপ্টেম্বর, ২০২০:


৫ই সেপ্টেম্বর কালনার পাথরঘাটা এলাকায় গণপিটুনিতে মৃত রবিন পালের বাড়িতে গেলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এ দিন তার বাড়িতে গিয়ে গনপিটুনিতে মৃত রবিন পালের পরিবারকে সমস্ত রকম ভাবে সাহায্যের আশ্বাসও দেন। তিনি, তিনি এ দিন জানান বিজেপি যুব মোর্চার তরফ থেকে মৃত রবিন পারে ছোট মেয়ের যাবতীয় পড়াশোনার খরচ বহন করবে যুব মোর্চা পার্টির কর্মীরা।

প্রতি মাসে ক্লাস সিক্সের ওই পড়ুয়ার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে তাদের পড়াশোনার খরচ চালানো জন্য, পাশাপাশি পরিবারকেও এককালীন আর্থিক সাহায্য করার ঘোষণা করেন ।

এ দিন সাংসদ সৌমিত্রবাবু, তিনি এ দিন আরও জানান স্থানীয় উপ-প্রধানের নেতৃত্বে যে নৃশংস ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, অবিলম্বে উপপ্রধানকে গ্রেফতার করতে হবে, না হলে এর পরও বড় আন্দোলনের দিকে যাবে বিজেপি. পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান তিনি

Related posts

মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দিরে জন্মদিবস পালন

E Zero Point

জালুই ডাঙ্গা গঙ্গা ভাঙ্গন পরিদর্শন

E Zero Point

প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু শিক্ষা বিষয়ে বর্ধমানে কর্মশালা

E Zero Point

মতামত দিন