30/05/2026 : 11:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কর্মতীর্থ-এর দোকান ঘরের উদ্বোধন করল মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ১২ নভেম্বর ২০২০ :


আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের সিঙ্গি গ্ৰামে কর্মতীর্থ-এর দোকানগুলি শুভ উদ্বোধন হল। দোকান ঘরগুলোর উদ্বোধন করলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের রাষ্ট্র মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লা,কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্ৰাহী,পূর্ব বর্ধমান জেলার জেনারেল ম্যানেজার ডি আই সি অভিজিৎ কর,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার সহ প্রমুখ।

কর্মতীর্থ-টি নির্মাণ করা হয়েছে প্রায় ৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে। এই কর্মতীর্থে ৪০ টি দোকান ঘর রয়েছে। সরকারি ভাবে ৩৫ টি দোকান ঘরের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনজন মহিলার হাতে নতুন দোকান ঘরের চাবি তুলে দিলেন মন্ত্রী ও বিধায়ক। সরকারের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মানুষেরা।

Related posts

আবার রেশনের আটায় প্লাষ্টিক বর্ধমান শহরে

E Zero Point

হিমঘরের বিষাক্ত গ্যাস টিউব ফেটে গুরুতর অসুস্থ দশজন মঙ্গলকোটে

E Zero Point

যুব কংগ্রেস কর্মী মানস ব‍্যানার্জীর শহীদ দিবস পালন বর্ধমানে

E Zero Point

মতামত দিন