28/05/2026 : 10:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

২৫ কিলো গাঁজা সহ ৪ জন গ্রেপ্তার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৫ নভেম্বর, ২০২০:


মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়ার ঝিকড়া থেকে 25 কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মেমারি থানার পুলিশ। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সাতগেছিয়া মন্তেশ্বর রোডের একটি প্রতীক্ষালয় হানা দেয় মেমারি থানার পুলিশ সেখান থেকেই ৪ অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন কালনা থানার রসুলপুরের বাসিন্দা জামিরুল শেখ ও মনিরুল শেখ, মন্তেশ্বরের কাঞ্চনডাঙ্গার বাসিন্দা আব্বাস শেখ এবং বর্ধমানের বাজেপ্রতাপপুরের বাসিন্দা সমির বাগদি।

ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

 

Related posts

শহিদ দিবসকে সামনে রেখে তৃণমূলের মিছিল মেমারিতে

E Zero Point

চোরাই ট্র্যাক্টর পাচারের পরিকল্পনা ভেস্তে দিল মেমারি থানা

E Zero Point

অসহায় পথবাসীদের পাশে মেমারির দধীচি

E Zero Point

মতামত দিন