07/09/2026 : 8:58 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

নার্সের গাফিলতির কারনে হাসপাতালে মহিলার মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১১ অক্টোবর, ২০২০:


মুর্শিদাবাদের কান্দি হোটেলপাড়ার বাসিন্দা মিরা বিবি (৩২)। রবিবার সকালে অসুস্থ হওয়ার দরুন সকালে ৮ঃ৩০ নাগাদ কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন ওনার পরিবার। ভর্তি করার কিছুক্ষণের মধ্যে সেলাইন দেন ডিউটিরত নার্স। সঠিকভাবে সেলাইন না দেওয়ায় সেটি খুলে যায়। বারংবার নার্সকে ডাকার পরও তিনি আসেননা৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ডিউটিরত নার্সদের ডাকতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেলাইন পুনরায় লাগিয়ে দেওয়ার কথা বলায় অশালিন ব্যবহার করে। যদি সঠিক সময়ে সেলাইন লাগিয়ে দিত তাহলে মারা যেত না মিরা।

নার্সদের বিরুদ্ধে এমনও অভিযোগ ওনারা হাসপাতাল এসে সোশাল মিডিয়া বা টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়েন৷ রোগীদের দেখার কোনো সময় তাদের নেয়। হাসপাতাল সুপারের কাছে পরিবারের লোকেরা এই ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন।

 

Related posts

মেমারিতে স্যান্টা এলো রাতের অন্ধকারে….দিনের আলোয় শিশুর হাসিখুশিতে

ezeropoint +91 7797331771

প্রয়াত নারায়ন হাজার চৌধুরী স্মরণসভা মেমারিতে

ezeropoint +91 7797331771

গঙ্গাসাগর মেলাঃ গঙ্গাসাগরে গ্রিন করিডোর, এবারের মেলায় আঁটোসাঁটো ব্যবস্থা

ezeropoint +91 7797331771

মতামত দিন