07/09/2026 : 3:11 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সরকার গড়ছি আমরা, নির্যাতিতা মহিলাদের কেস ফাইল ওপেন করবঃ অগ্নিমিত্রা পাল

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৮ নভেম্বর, ২০২০:


কালনা রামকৃষ্ণ পল্লী এলাকায় এক কিশোরী কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছিল মাসখানেক আগে। সেই নির্যাতিত কন্যার পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্য মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন শনিবার সন্ধ্যায় কালনা রামকৃষ্ণ পল্লী এলাকায় তিনি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ২০২১ শে সরকার গড়ছি আমরা।  সেই সময় সমস্ত নির্যাতিতা মহিলাদের কেস ফাইল ওপেন করব। আমরা অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করব। নির্যাতিতা মায়ের পাশে দাঁড়িয়ে নির্যাতিতা কিশোরীর মাকেও অভিযুক্তকে শাস্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে যান তিনি।

Related posts

বাম যুবকর্মীর মৃত্যুতে রেল অবরোধ করে বিক্ষোভ

ezeropoint +91 7797331771

সিএসপি ফেডারেশনের কর্মীদের আন্দোলন

ezeropoint +91 7797331771

সমুদ্রগড় পঞ্চায়েত এলাকায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযান

মতামত দিন