28/02/2026 : 7:23 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

স্ত্রীকে ভিন রাজ্যে পাচারের অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ২৮ নভেম্বর ২০২০:


প্রথম লকডাউনের আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার দেয়াসিন গ্ৰামে শিলা বাগ(১৮) ভালোবাসে বিয়ে করে অগ্ৰদ্বীপ গ্ৰামের বাপ্পা বাগে সাথে | এরপর তারা উত্তর প্রদেশ চলে যায় |

মেয়ের বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজির পর খোঁজ না পেয়ে অবশেষে অগ্ৰদ্বীপ ফাঁরিতে মেয়ে নিখোঁজ হবার অভিযোগ দায়ের করেন |
গত তিনদিন আগে শিলা বাগের স্বামী তার নিজের বাড়ি ফিরে এলেও শিলা বাগ তার সাথে না ফেরায় সন্দেহ হয় শিলা বাগের বাপের বাড়ির লোকেদের |
কিন্তু আজ হঠাৎ সকাল বেলা ছাদনীর মোড়ে একটি এটিএম থেকে বাপ্পা ও তার বন্ধু রাজা টাকা তুলছিল, সেই সময় শিলার বাপের বাড়ির লোকজন তাদেরকে দেখতে পেয় |
এবং তারা বাপ্পাকে জিজ্ঞাসাবাদের জন্য তার দিকে এগিয়ে গেলে, বাপ্পা তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেয় | কিন্তু এলাকার মানুষের সহযোগিতায় ধরা পড়ে যায় বাপ্পার বন্ধু রাজা |
রাজাকে এলাকার ও মেয়ের বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে সে বলে আমি এই ব্যাপারে কিছু জানিনা | এলাকার মানুষদের সন্দেহ ঘনীভূত হতে থাকে এবং স্থানীয় মানুষজন রাজাকে আটকে রেখে এলাকার পূর্বস্থলী থানাতে ফোন করে ঘটনাস্থলে পুলিশ এসে রাজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

Related posts

গুল-ছাই দিয়ে রাস্তা নির্মাণ করার অভিযোগ, ঠিকাদারকে আটকে রেখে বিক্ষোভ মেমারিতে

E Zero Point

৩৬৬ জন করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানে, উদ্বেগ বাড়ছে জেলা জুড়ে

E Zero Point

ফেরে ছন্দে ফিরল ভাতার কৃষক বাজারের মাছের বাজার

E Zero Point

মতামত দিন