07/09/2026 : 12:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সরিষা বীজ এবং ঔষধ বিতরণ জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, জামালপুর, ৪ ডিসেম্বর, ২০২০:


আতমা প্রকল্পের উদ্যোগে মাইক্রোপট পদ্ধতিতে সরষে চাষের উপকরণ হিসেবে, সরষে বীজ ও ঔষধ বিতরণ করা হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। জানা যায় প্রায় ১০০ জন চাষীকে এই সাহায্য দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এডিএ সানজিবুল ইসলাম, সহ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। হাইব্রিড কেশরী গোল্ড জাতের বীজ প্রদান করা হয় উপস্থিত চাষীদের। রূপায়ণে এফ.আই. এ. সি জামালপুর ব্লক।
হাইব্রিড সরিষা চাষে ফলন ও লাভ বেশি হওয়ায় দিনদিন জেলার কৃষকরা আগ্রহী হচ্ছেন এ সরিষা চাষে। এ জাতের সরিষার গাছ সাধারণত ৫ থেকে ৭ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ফলন হয় দেশি সরিষার চেয়ে প্রায় দ্বিগুন। প্রতি বিঘা জমিতে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক মজুর দিয়ে খরচ হয় প্রায় ৫ হাজার টাকা।

Related posts

পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী

মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

শ্রমজীবী মানুষের জন্য সি.পি.আই(এম)এর মিছিল মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন