30/08/2026 : 12:49 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় চার বাংলাদেশীকে গ্রেফতার

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ৪ ডিসেম্বর, ২০২০:


উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগরের বিথারী গ্রামের ঘটনা।

স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ বিথারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় আজ ভোর রাতে হাকিমপুর সীমান্তের ১১২ নম্বর ব্যাটালিয়নের নজরে পড়ে যায় তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। এক মহিলা সহ তিন পুরুষ কে সীমান্তরক্ষী বাহিনীর আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সীমান্তরক্ষী বাহিনীরা জানতে পারে তারা অবৈধ কাগজপত্র ছাড়াই এ দেশে প্রবেশ করেছিল। তারপর তাদেরকে গ্রেফতার করে স্বরুপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এরপর স্বরূপনগর থানার পুলিশ ওই চারজন বাংলাদেশিকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় ওই চার বাংলাদেশী এদেশে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।

এর পেছনে অন্য বড় কোন দালাল চক্রের হাত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ ও স্বরুপ নগর থানার পুলিশ।

Related posts

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ দাহ করা হলো

E Zero Point

ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা মঙ্গলকোটে

E Zero Point

কোন্নগরে ইমারতী ব্যাবসায়ীর প্রতারণা

E Zero Point

মতামত দিন