08/09/2026 : 5:56 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ দাহ করা হলো

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১ ডিসেম্বর ২০২২:


বুধবার সকালে মেমারি ২ ব্লকের অন্তর্গত বিজুর অঞ্চলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে রাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
তারপর স্থানীয়রা সেই স্থান থেকে চিকিৎসার জন্য পাহারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বুধবার রাত ১০-৩০ নাগাদ পাহারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার মেমারি থানা সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি ,মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে ও এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ গার্গেশ্বর শ্মশানে দাহ করা হলো।

পুলিশসূত্রে জানা যায় অজ্ঞাত পরিচয় এক পুরুষ ব্যক্তি বয়স আনুমানিক ৫২ বছর। এলাকার সাধারণ মানুষ এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে।
এই শ্মশান যাত্রায় উপস্থিত ছিলেন মেমারি থানার সাতগেছিয়া পুলিশ প্রশাসন ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, ব্লক আই এন টি টি ইউ সি সভাপতি গুরু প্রসন্ন ঘোষ,মেমারি দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অমর সাহা, সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুল সাহা,বিজুর দু’নম্বর অঞ্চল সভাপতি দীনবন্ধু ঘোষ, তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ রহিম, শীতল হাজরা, প্রশান্ত বেসরা সহ পুলিশ প্রশাসনের আধিকারিক আরো অনেকে।

Related posts

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ -এর পরিচালন সমিতির বোর্ড গঠন

ezeropoint +91 7797331771

মুর্শিদাবাদে ব্যাপক বোমাবাজি

মতামত দিন