13/04/2026 : 5:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

দিল্লিতে কৃষকদের আন্দোলনের সমর্থনে পূর্বস্থলী বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৫ ডিসেম্বর, ২০২০:


দিল্লিতে কৃষকদের আন্দোলনের সমর্থনে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। এই মিছিলে উপস্থিত ছিলেন পূর্বস্থলী এরিয়া কমিটির সদস্য প্রবীর মজুমদার, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী শ্রীরামপুর শাখার সম্পাদক মন্টু বিশ্বাস সহ আরো অনেকে।

এদিনের এই মিছিল ফকিরতলা থেকে শুরু হয়ে শেষ হয় কুন্ডুপাড়া মোড়ে। এই মিছিল শেষে কুন্ডুপাড়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিন এই পথসভা থেকে কৃষকদের আন্দোলনে সাধারণ মানুষকে শামিল হওয়ার জন্য সিপিআইএমের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

Related posts

প্রবল বর্ষণে মেমারি তারকেশ্বর ১৩ নম্বর রাজ্য সড়কে ধস

E Zero Point

স্বাধীনতা দিবসে জামালপুর ১ নং পঞ্চায়েতে শিশু উদ্যানের উদ্বোধন

E Zero Point

পুরসভার ‘কেয়ারটেকার বোর্ডে’র মেয়াদ বাড়িয়ে চুড়ান্ত রায় ২৮ জুলাই  

E Zero Point

মতামত দিন