07/09/2026 : 10:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

দুয়ারে সরকার কর্মসূচির প্রচার পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৫ ডিসেম্বর, ২০২০:


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে একই ছাদের তলায় জনকল্যাণমূলক এগারোটি বিশেষ প্রকল্পের সুবিধা দিতে বিভিন্ন এলাকায় চালু হয়েছে সরকারি ক্যাম্প করে পরিষেবা প্রদান।

আর এই পরিষেবা সম্পর্কে মানুষকে অবগত করতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদারের নির্দেশমতো পূর্বস্থলী দু নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রতন খোলাস ঘোষালের নেতৃত্বে এদিন পূর্বস্থলী দু নম্বর ব্লকের নিচতলার কুটুরিয়া গ্রামে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে এই কর্মসূচির সম্পর্কে মানুষকে অবগত করা হল।

এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন মেরতলা পূর্বস্থলী দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সহসভাপতি রতন ঘোষাল যুবনেতা রাকেশ শেখ সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা.

Related posts

বামপন্থী কৃষক সংগঠনের পথ অবরোধ

মেমারিতে নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবকের ১৪ দিনের জেল

ezeropoint +91 7797331771

আসক্তির বিরুদ্ধে জিহাদ অয়নের, তাই সচেতনতাই হাতিয়ার

ezeropoint +91 7797331771

মতামত দিন