30/08/2026 : 12:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার যুবক

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৭ ডিসেম্বর, ২০২০:


নিখোঁজ হয়ে যাওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করে আজ ভাতার থানার পুলিশ তুলে দিলো পরিবারের হাতে।

গত চারদিন আগে ভাতারের বলগোনা বাজারে টিউশন পড়তে এসে শিকত্তর গ্রামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়ে যায়।

এরপর ভাতার থানায় লিখিত অভিযোগ জানায় ওই নাবালিকার মা।
ভাতার থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে তুলে দেয় তার মায়ের হাতে।

পুলিশ সূত্রে খবর মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের এক যুবক তাঁকে ফুসলিয়ে নিয়ে চলে যায়। ওই যুবকের নাম খাইরুল শেখ বয়স ২৭ বছর। ওই যুবককে গ্রেফতার করে আজ পাঠানো হচ্ছে বর্ধমান আদালতে।

 

Related posts

সাইন্স সেমিনার পূর্বস্থলীতে

E Zero Point

অন্নদাতারই অন্নসংস্থানের অভাব- উত্তর দিনাজপুরে ক্ষতির মুখে চাষীরা

E Zero Point

পূর্ব বর্ধমানে ২৭ কেজি গাঁজা সহ গ্রেফতার তিন

E Zero Point

মতামত দিন