30/08/2026 : 8:45 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার জনপ্রিয় নেতা শঙ্কর হালদার এখন বিজেপিতে

জিরো পয়েন্ট নিউজ – রিতা ভট্টাচাৰ্য, কালনা, ১৭ ডিসেম্বর, ২০২০:


দল ছাড়লেন তৃণমূল পূর্ব বর্ধমান জেলা সহসভাপতি তথা কালনার জনপ্রিয় নেতা শঙ্কর হালদার। এদিন কোলকাতায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি। তাঁর স্ত্রী বর্তমানে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আরতি হালদার, তিনি জল ছাড়বেন কি না সে বিষয়ে স্পষ্ট করেননি শঙ্করবাবু।

উল্লেখ্য আজ সকালে কালনার নিভুজি এলাকায় হাইড্রেন উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথের সাথে আজ একই মঞ্চে দেখা গেছে আরতি হালদারকে, শঙ্কর হালদারের দল ছাড়ার পরই জল্পনা উঠতে শুরু করেছে এর পর কি তাহলে আরতি হালদার ও বিজেপিতে যোগ দেবেন? শুরু হয়েছে কালনা রাজনীতিতে চরম জল্পনা।

Related posts

তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস ও অবস্থান বিক্ষোভ মেমারিতে

E Zero Point

পুজোর ভীড় নিয়ন্ত্রণে রাজ্যের শীর্ষ আমলাদের রিপোর্ট  তলব হাইকোর্টের 

E Zero Point

মেমারিতে বাইক দুর্ঘটনা গুরুতর আহত ১

E Zero Point

মতামত দিন