07/09/2026 : 7:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

দল ছাড়ার খবর একটা গুজব, সংবাদমাধ্যমকে ডেকে বিষ খাবেন, বললেন বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ – কল‍্যাণ দত্ত, খন্ডঘোষ, ১৭ ডিসেম্বর ২০২০:


পূর্ব বর্ধমান জেলার, রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘোরুয়ের একটা খবর নিয়ে তোলপাড় পূর্ব বর্ধমান জেলা জুড়ে। জানা যায় বিধায়ক নেপাল ঘড়ুই-এর একটি খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে যে তিনিও নাকি পা বাড়াচ্ছেন বিজেপির দিকে। খবর প্রকাশিত হবার পরই শুরু হয় জল্পনা । এই খবর প্রসঙ্গে রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই জানান, ‘যে খবর আমার নামে প্রকাশিত হয়েছে সেই খবরের কোনো ভিত্তি বা বাস্তবতা নেই । দলে ছিলাম আর ভবিষ্যতেও থাকবো। এই খবর সম্পূর্ণ মিথ্যে । আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক, মমতা ব্যানার্জি আমার আদর্শ, তাই পরবর্তীতে যদি এইরকমের কোনো মিথ্যে খবর প্রকাশিত হয় আমার নামে, তাহলে প্রেস কর্নারে গিয়ে বিষ খেয়ে নেবো ‘।

Related posts

করোনাকালে মুনমুনের অবদানের কথা মনে রাখবে বর্ধমানবাসী

ezeropoint +91 7797331771

সরকারি সহায়ক মূল্য আলুর থেকে খোলা বাজারের দাম কমে যাওয়ায়, তিনদিন ধরে বিক্রি নেই আলু

ezeropoint +91 7797331771

কোভিড যোদ্ধা হিসাবে সাংবাদিকদের সংবর্ধনা দিল”সৃষ্টি ড্যান্স একাডেমী”

ezeropoint +91 7797331771

মতামত দিন