26/08/2026 : 6:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ স্বদেশ মজুমদার, ১২ জানুয়ারি ২০২১:


পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ বিভাগের উদ্যোগে এবং মেমারি পৌরসভার সহযোগিতায় মেমারি চকদিঘী মোড়ে স্বামী বিবেকানন্দের  জন্ম জয়ন্তী পালন করা হলো বিবেক চেতনা উৎসবের মাধ্যমে।

প্রথমে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামী হৃষিকেশানন্দ মহারাজ, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার,  ডাঃ চিরঞ্জীব ঘোষ, শামসুল হক মির্জা প্রমুখ ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শুভশ্রী সিংহরায়, স্বাতী স্যানাল, অনুপ নারু, বিকাশ ভট্টাচা্র্য প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরুপে সঞ্চালনা করেন মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত।

Related posts

লকডাউন থাকা সত্বেও আজ দল পরিবর্তনের রাজনৈতিক সভা কেন?

E Zero Point

বিকল্প কাজের দাবিতে বিক্ষোভ রেল হকারদের

E Zero Point

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে নাকা চেকিং রায়নায়

E Zero Point

মতামত দিন