30/08/2026 : 1:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

লকডাউন থাকা সত্বেও আজ দল পরিবর্তনের রাজনৈতিক সভা কেন?

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৭ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের চন্দ্রপুরে লকডাউন থাকার সত্বেও মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর হাত ধরে রাম ও বাম থেকে প্রায় ৮০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, লকডাউন থাকার জন্য এই অনুষ্ঠান করার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। ৮০ জন মানুষ কেবলমাত্র এই জয়েনিং অনুষ্ঠানে এসেছিল বাকি কোন কর্মীকে এখানে আসতে দেয়া হয়নি। মাত্র ১৫ মিনিটের মধ্যে আমি কর্মসূচি শেষ করেছি এবং এই কর্মসূচি করলাম পাঁচটা বাজার পর।

মঙ্গলকোট ব্লকের বিজেপি নেতা রানা গোস্বামী জানান, দিদিমনির ভাইদের কাজই হলো আইন ভঙ্গ করা। তাই আজ লকডাউন থাকার সত্বেও দলীয় প্রোগ্রাম করছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা রেজাউল হক মেহেবুব সদ্দাম অঞ্চল সভাপতি সুশান্ত পাঁজা ।

Related posts

ধর্ষণের অভিযোগের কারণে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতির পদত্যাগ

E Zero Point

মেমারি দুর্গাপুর পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বিজেপির পঞ্চায়েত ঘেরাও ও ডেপুটেশন

E Zero Point

কুসুমগ্রামে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিছিলে জনজোয়ার

ezeropoint

মতামত দিন