29/08/2026 : 8:03 PM
আমার বাংলা

হিজল অঞ্চলে তৃণমূলের প্রাক্তন বিধায়কের শীত বস্ত্র প্রদান

গতকাল বিকালে হিজল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কান্দির প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার(ডেভিড) হিজল অঞ্চলের অন্তর্গত পাঁচশত জনের অধিক দুঃস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র প্রদান করেন।

হিজল হাই স্কুলে মঞ্চে এই বিতরণ সভাতে উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতি সভাপতি কাকলি রাজবংশী, কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপি সরকার, হিজল পঞ্চায়েত প্রধান মোজাম্মেল হক, স্থানীয় জনপ্রিয় নেতা হানিফ সেখ প্রমুখ।নির্বাচন প্রাক্কালে এই কর্মসূচিতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবং এলাকাতে প্রভাব পড়েছে বলে স্থানীয় লোকজনের সাথে কথা বলে মনে হয়েছে।

 

Related posts

সাগরদীঘিতে সাস্থ্য বিষয়ক আলোচনা সভা

E Zero Point

আট কাটা জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

E Zero Point

অঙ্ক পরীক্ষার দিন ঘটে গেল বড়ো বিপদ পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন