30/08/2026 : 5:55 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

শ্রমিক মেলার অদূরে বিক্ষোভঃ বাম-কং নেতা-কর্মীদের আটক

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৫ জানুয়ারি ২০২১:


১৩ জানুয়ারি শ্রমিক মেলা অদূরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশি রোষের মুখে পড়তে হলো কংগ্রেস এবং সিপিএম-এর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের ।  বিক্ষোভকারী নেতা-কর্মীদের আটক করে পুরাতন মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া মাঠে শ্রমিক মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপস্থিত ছিলেন  শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন সহ প্রশাসন ও পঞ্চায়েতের কর্তারা। আর সেই মেলার মাঠ থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্রমিকদের স্বার্থের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং বামফ্রন্টের শ্রমিক সংগঠনের নেতা, কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন আইএনটিইউসি’র জেলা সভাপতি লক্ষী  গুহ, বামফ্রন্টের শ্রমিক নেতা নুরুল ইসলাম, সর্বানন্দ পান্ডে সহ অন্যান্যরা।

মেলা থেকে ঢিল ছোড়া দূরত্বে হঠাৎ করে ওই শ্রমিক সংগঠনের বিক্ষোভের জেরে অস্বস্থিতে পড়ে যায় পুলিশ কর্তারা। পুরাতন মালদার রাজ্য সড়কে এই বিক্ষোভ থামাতে তত্পর হয় পুরাতন মালদা থানার পুলিশ। বিক্ষোভকারী নেতা কর্মীদের মাঝপথেই আটক করে পুরাতন মালদা থানার পুলিশ ।

বাম শ্রমিক সংগঠনের নেতা নুরুল ইসলাম বলেন,  শ্রমিকদের টাকায় বিলাসিতা ভাবে এই সব মেলার আয়োজন করা হচ্ছে জেলায় জেলায়। অথচ শ্রমিকেরা নিজেদের ন্যায্য অধিকার পাচ্ছেন না। এরই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল। কিন্তু পুলিশ মাঝপথেই বিক্ষোভ আটকে দেয়। এমনকি মাইক ও দলীয় ঝান্ডা খুলে দেওয়া হয়। পুলিশ এখন তৃণমূল দলের হয়ে কাজ করছে। আর ফলে  শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে । তাই এদিন প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে ।

পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস, জানিয়েছেন, পুলিশ ও প্রশাসনের কাছ থেকে কোনোরকম  অনুমতি নেওয়া হয় নি। তাই তাদেরকে বারণ করা হয়েছিল। পরে তাদের আটক করে ছেড়ে দেওয়া হয়।

Related posts

৪১ কেজি গাঁজা সমেত ২ মহিলা সহ ৩ জন গ্রেপ্তার বর্ধমানে

E Zero Point

মেমারিতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ১৫ জন

E Zero Point

মেমারিতে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নাবালকের

E Zero Point

মতামত দিন