28/05/2026 : 6:53 PM
আমার বাংলাপূর্ব বর্ধমান

৪১ কেজি গাঁজা সমেত ২ মহিলা সহ ৩ জন গ্রেপ্তার বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৮ অগাষ্ট ২০২২:


বুধবার বিকেলে বর্ধমান শহরের ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায় গোপনসূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশের একটি স্পেশাল টিম অভিযান চালায়। সেখান থেকে ৪১ কেজি গাঁজা সমেত ২ মহিলা ও ১ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। এছাড়াও ধৃতদের কাছ থেকে ১লক্ষ ৬০হাজার ৪৪৪টাকা নগদ উদ্ধার করা হয়। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা হল  মনা দাস ও গীতা পাসোয়ান এবং বিজয় দাস ওরফে বুলেট ওরফে রাজা ।

বিশেষ সূত্রে জানা গেছে, এখনও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ। খুব শীঘ্রই আরো কয়েকজন মাদক কারবারি কে গ্রেপ্তার করা হবে। বর্ধমান শহরে গাঁজা ও মাদক কারবার কে ধ্বংস করার লক্ষ্যেই জেলা পুলিশ কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

ফটোঃ এফ.বি

Related posts

প্রখর সূর্যের তাপকে মাথায় ভোটের প্রচার করলেন প্রার্থী

E Zero Point

প্রতিষ্ঠা দিবসে বস্ত্র বিতরণ করল গলসী তৃণমূলের

E Zero Point

“ঘরে ঘরে তৃণমূল”

E Zero Point

মতামত দিন