08/09/2026 : 5:02 PM
আমার বাংলা

পিকআপ ভ্যান ও বাইসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মৃত বাইসাইকেল আরোহী

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ১৮ অগাষ্ট ২০২২:


বুধবার মন্তেশ্বরে ব্লকের অন্তর্গত মধ্যমগ্রাম বাজারে কাজ সেরে বাইসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন মধ্যমগ্রামের সুধাংশু শেখর কোনার ওরফে (উত্তম কোনার) মধ্যমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় কুসুমগ্রাম দিক থেকে আশা একটি মাছের গাড়ি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে বাইসাইকেলে সজরে ধাক্কা মারলে উত্তম কোনার রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়।


স্থানীয়রা উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বাবু মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়।  এই ঘটনায় উত্তম কোনার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল স্পিচের বিরুদ্ধে বিক্ষোভ কালনা শহরে

করোনাকালে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বন্ধঃ মেমারি বিধায়িকার কাছে স্মারকলিপি

ezeropoint +91 7797331771

আইনজীবী জয়ন্তনারায়ন চট্টপাধ্যায়ের  ‘গ্যাংস্টার’ প্রকাশ 

ezeropoint +91 7797331771

মতামত দিন