30/05/2026 : 1:36 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

কেডি সিং-এর ব্যক্তিগত বিমানে চেপেই ঘোরাঘুরি করতেন দিদিমণিঃ বিজেপি সাংসদ অর্জুন সিং

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৫ জানুয়ারি ২০২১:


গত বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে মালদায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক, কেডি সিং থেকে শুরু করে কুণাল ঘোষের উদ্দেশ্যে তোপ দাগলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ একই সঙ্গে আজ তিনি রাজ্য সরকারেরও তীব্র সমালোচনা করেন৷
সকালে মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় চায়ে পে চর্চা, দুপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক, তারপর হবিবপুরের আইহোতে দলের যোগদান কর্মসূচি শেষে সন্ধেয় মালদা শহরের ফোয়ারা মোড়ে চায়ে পে চর্চায় অংশ নেন বিজেপির এই বিতর্কিত নেতা৷

তার মধ্যেই দলীয় একটি বৈঠকে অংশ নেন তিনি৷ আজ তিনি মূলত খড়্গহস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপোর বিরুদ্ধে৷ তাঁর গলায় উঠে এসেছে চিটফান্ড কাণ্ডে ধৃত কেডি সিং-এর সঙ্গে মমতার যোগাযোগের বিষয়৷ বলেছেন, এই কেডি সিং-এর ব্যক্তিগত বিমানে চেপেই একসময় ঘোরাঘুরি করতেন দিদিমণি৷ ঝাড়খণ্ড থেকে তাঁকে দিদিমণিই এ’রাজ্যে নিয়ে এসেছিলেন৷ কেডি সিং গ্রেপ্তার হওয়ার পর এখন তিনি বলছেন, তাঁর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই৷


সাংবাদিক বৈঠকে অর্জুন বলেন, আজ আমরা মূলত এই জেলার সরকারি কর্মীদের আমাদের দলের ছাতার তলায় নিয়ে আসার জন্য বৈঠক করতে এসেছি৷ রাজ্য সরকার যেভাবে সরকারি কর্মীদের নিজস্ব অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তাঁদের উপর কার্যত যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, তার বিহিত করাই আমাদের লক্ষ্য৷ এই রাজ্যে সিভিক ভলান্টিয়াররা এখন মাসে ৮ হাজার টাকা বেতন পান৷ সেটাও হয়েছে আমাদের আন্দোলনের জন্যই৷

Related posts

কাটোয়ায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

E Zero Point

মন্তেশ্বর ব্লক প্রাথামিক হাসপাতালের এন এইচ এম কর্মীদের বিক্ষোভ

E Zero Point

উপপ্রধানকে পুকুর থেকে উদ্ধার কালনায়

E Zero Point

মতামত দিন