30/08/2026 : 5:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বইপ্রেমীরা হতাশ, মেমারিতে বইমেলা শুরু হলো না

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৭ জানুয়ারি ২০২১:


এক সময় মেমারি বইমেলার স্লোগান ছিল – বইমেলা মেলা বই, প্রতি ঘরে কিনুন বই। সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে যেমন কলকাতা বইমেলা স্থগিত করে দেওয়া হয়েছে, ঠিক তেমনই রাজ্যের বিভিন্ন জায়গায় বইমেলা হচ্ছে না। কিছু বেসরকারি উদ্যোগে ছোট করে বিভিন্ন জেলায় কোভিড বিধি মেনে বইমেলা হয়েছে এবং হতে চলেছে। কিন্তু সরকারি বা সরকারের পৃষ্ঠপোষকতায় এখনো পর্যন্ত কোনো বইমেলা আয়োজিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও রাজ্যে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে শ্রমিক মেলা, শিল্প মেলা, লোকসংস্কৃতি উৎসব, সবলা মেলা সংগঠিত হচ্ছে এবং সেখানে মানুষের ভিড় কতটা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সে বিষয়ে প্রশ্ন থেকে যায়।


মেমারি পৌর শহরে মেমারি উৎসব কিংবা মেমারি বইমেলার স্থগিত রাখার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কোন কমিটি থেকেই তাই মেমারিবাসীরা অপেক্ষায় দিন গুনছিল। বিগত দিনে মেমারি নতুন বাসস্ট্যান্ডে শ্রমিক মেলা আয়োজিত হওয়ার পর অনেক বইপ্রেমী আশা করেছিলেন উক্ত মণ্ডপে ছোট করে হলেও মেমারি বইমেলা হতে পারে। এব‍্যাপারে ফেসবুকে বিভিন্ন পোষ্টও চোখে পড়েছে। কিন্তু আজও ১৭ জানুয়ারি মেমারি বাস স্ট্যান্ড প্রাঙ্গণ খালি রয়েছে কোনো প্রস্তুতি চোখে পড়েনি। কার্যত হতাশ হলেন মেমারি তথা আশেপাশের বিভিন্ন গ্রামের বইপ্রেমী মানুষেরা।

২০২০ মেমারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান

এ বিষয়ে পূর্বে মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান করোনা পরিস্থিতির জন্য বইমেলা বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলা নিয়ে চিন্তাভাবনা করা হবে।


স্বাভাবিকভাবেই সাহিত্যপ্রেমী বইপ্রেমী মানুষের মনে প্রশ্ন জেগেছে যেখানে করোনার ভীতি কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে জীবন স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক কর্মসূচিত ও বিভিন্ন মেলা উৎসব জেলায় হচ্ছে সেখানে মানুষের চেতনার উন্মেষ ঘটায় যে বই, সেই বই মেলা আজ একঘরে হয়ে আছে।

Related posts

ভাতারের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

E Zero Point

চার হাজার কোটি টাকার পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পঃ দুর্নীতির আশঙ্কা থেকেই যাচ্ছে

E Zero Point

পথশ্রী অভিযান প্রকল্পের উদ্বোধনে বিধায়ক নিশিথ কুমার মালিক

E Zero Point

মতামত দিন