31/08/2026 : 1:55 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ঘন কুয়াশায় কবলে কালনা ফেরিঘাট

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২১ জানুয়ারি ২১২১:


শীতের রাতে ঘন কুয়াশায় চাদরে ঢাকল কালনা শহর ও আশে পাশের এলাকা। বুধবার রাত নটা পর ঘন কুয়াশার চাদর ঢাকে বিস্তীর্ণ অঞল। যাত্রী নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে দেওয়া হয় কালনা ফেরিঘাট। ফলে কালনা সহ অপর প্রান্তের নদিয়ার ফেরী পরিষেবা বন্ধ থাকায় আটকে পড়েছেন দুই পরের নিত্যযাত্রী সহ সাধারণ যাত্রীরা।

ফের কখন ফেরী সার্ভিস চালু হবে তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া শহরের রাস্তায় গাড়ি চলাচল করছে অত্যন্ত ধীরগতিতে। ঠান্ডা অন্যদিনের তুলনায় একটু বেশি বলছেন সাধারণ বাসিন্দারা। জানা গেছে নদী পার করে শান্তিপুর নিসিঙ্গপুরের পৌষকালী দেখতে দূর দূরান্ত আশা দর্শনাথীরা আটকে পড়েছে ফেরিঘাটে। যত রাত বাড়ছে ততই বাড়ছে কুয়াশার দাপট। ফেরি পরিষেবা কখন স্বাভাবিক হবে তা সঠিক কিছু বলতে পারছেনা ফেরিঘাট কর্তপক্ষ। দুটি ঘাটে অপেক্ষায় কয়েকশো যাত্রী।

Related posts

মেমারিতে অসহায়দের মধ্যে ‘অঞ্জলি’ প্রদান করলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেস

E Zero Point

বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়ের স্মরণ সভা সেহারাবাজারে

E Zero Point

বিজেপির পঞ্চায়েত সম্মেলন মেমারিতে

E Zero Point

মতামত দিন