28/08/2026 : 7:24 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

অভিমান ভুলে আবার তৃণমূলে

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২২ জানুয়ারি ২০২১:


এক সময় দলের প্রতি অভিমান করে নির্দল প্রার্থী হয়েছিলেন। তারপরে নিজের থেকেই অন্য সংগঠনে যোগ দিয়ে রাজনীতি করেছেন। অবশেষে মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ার দেখে পুনরায় তৃণমূলে যোগদান করলেন চাচোলের এক নির্দল পার্টির সঙ্গে যুক্ত নেতা আব্দুল খালেক।

এদিন তার সঙ্গে প্রায় ১০০ জন তার অনুগামী কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন। শুক্রবার বিকালে এই কর্মসূচি গ্রহণ করা হয় মালদা শহরের স্টেশন রোড সংলগ্ন জেলা তৃণমূল কার্যালয় নূর ম্যানশন ভবনে।  সেখানেই দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর , জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা আব্দুল খালেকের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।

তৃণমূলে যোগ দিয়ে আব্দুল খালেক বলেন, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তৃণমূলে ছিলাম। মাঝে মনোমালিন্য হওয়ার কারণে দল ত্যাগ করেছিলাম। উত্তর মালদায় নির্দল প্রার্থীও হয়েছিলাম । কিন্তু এখন মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ার দেখে নতুন করে আবার তৃণমূলে যোগ দিয়েছি। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আগামী দিনে কাজ করব।

Related posts

কলকাতা পুরভোটে উদ্দীপ্ত নয় বিজেপি

E Zero Point

দুর্গাপুরের অন্ডাল গ্রামে গাড়ির ধাক্কায় আহত মহিলা

E Zero Point

মালিকরা বন্ধ করলেন পূর্বস্থলীর তাঁত কারখানাগুলো, বিপাকে তাঁতশ্রমিকরা

E Zero Point

মতামত দিন