জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২২ জানুয়ারি ২০২১::
বিধানসভার ভোট দোরগোড়ায় আর এই ভোট কে পাখির চোখ করে প্রত্যেক দলই তার নিজের নিজের ঘুঁটি সাজাতে ব্যস্ত | প্রত্যেকদিনই রাজ্যের কোথাও না কোথাও সভা মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল | কয়েকদিন আগে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কাটোয়ায় এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সেড়ে সভাস্থলে গেছিলেন |
আজ কিন্তু মেমারি বিধানসভায় রাজ্যের দুই সাংদসদ দুটি কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সাড়লেন | ঝাড়গ্রামের সাংসদ কোনার হেমরম ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কালু দাস বাগিলা অঞ্চলের ২৬ নম্বর জেলাপরিষদের যুব সভাপতি বিট্টু মহন্তের ব্যবস্থাপনায় পবিত্র সিংয়ের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করেন |
অপরদিকে ২৬ নম্বর জেডপি দুর্গাপুর অঞ্চলের যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে গেলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার | জননেতা ভীষ্মদেব ভট্টাচার্য, ২৬ নম্বর সভাপতি সুশীল রায় ও বেশ কিছু নেতাকর্মী |
বিজেপির কর্মী-সমর্থকেরা ফুলের মালা পরিয়ে তাদের কে বরণ করে আতিথিয়তা জ্ঞাপন করেন |

জানা গিয়েছে, সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছিল, মেনুতে ছিল ভাত, ডাল,শাক, সবজি, বেগুন ভাজা, কচু শাক, আলু পোস্ত ,ছোলা পনির, শেষ পাতে ছিলো চাটনি ও দই | এর আগেও রাজ্যে এসে একইভাবে আদিবাসী, মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ | যা নিয়ে পরে রাজনৈতিক বিতর্ক করতে দেখা গিয়েছে শাসক ও অন্যান্য দলকে |এর পর দুই সাংসদ মধ্যাহ্নভোজের পর মেমারিতে পদযাত্রায় সামিল হন।


